নিজস্ব প্রতিনিধি :ফুলতলায় ‘নিরাপদ খুলনা চাই’র মানববন্ধন | জলাবদ্ধতা নিরসন, ঋণের সুদ মওকুফ, মাদক-সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিফুলতলা থেকে ফিরে সাংবাদিক অনুপম মল্লিক!!বছরের পর বছর জলাবদ্ধতায় বিপর্যস্ত বৃহত্তর বিল ডাকাতিয়ার মানুষের ক্ষোভ এবার প্রকাশ্যে। কোটি কোটি টাকা ব্যয়ের পরও স্থায়ী পানি নিষ্কাশন না হওয়ায় প্রশ্ন উঠেছে—বিল ডাকাতিয়ার পানি নামবে কবে, দুর্ভোগের অবসান হবে কবে? এ প্রশ্ন সামনে রেখে জলাবদ্ধতা নিরসন, কৃষি ব্যাংকের ঋণের সুদ মওকুফ এবং মাদক-সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত খুলনার দাবিতে ফুলতলায় অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন।শনিবার (২২ আগস্ট ২০২৬) বেলা ১১টায় ফুলতলা বাসস্ট্যান্ড চত্বরে ‘নিরাপদ খুলনা চাই’ ফুলতলা উপজেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।সংগঠনের ফুলতলা উপজেলা শাখার সভাপতি আহসানুল হক-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. রেজওয়ান আকুন্জী রাজা-এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ‘নিরাপদ খুলনা চাই’ কেন্দ্রীয় কমিটির সভাপতি সরদার বাদশা।মানববন্ধনে প্রধান উপদেষ্টা মোহাম্মদ সিরাজুল ইসলাম নান্টু ভূঁইয়া, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ দেলোয়ার হোসেন, নির্বাহী সভাপতি এম এম দেলোয়ার হোসেন, তালুকদার মোহাম্মদ হেলালুজ্জামান, কামরুজ্জামান, মুসলিমী বেগম, পপি আক্তার, আব্দুল্লাহ আল মামুনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ ছাড়া ডুমুরিয়া উপজেলা ও আঞ্চলিক কমিটির শেখ ফরহাদ হোসেন, মো. মনিরুজ্জামান রাসেল, শেখ মেহেদী হাসান, আল আমিন মোড়ল, জাহাঙ্গীর আলম ও ডাঃ অনুপম মল্লিকসহ অনেকে উপস্থিত ছিলেন।মানববন্ধনে বক্তারা বলেন, বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা এখন আর কোনো বিচ্ছিন্ন সমস্যা নয়; এটি লাখো মানুষের জীবন-জীবিকা, কৃষি ও ভবিষ্যতের সঙ্গে জড়িত। বছরের পর বছর পানি।