শেখ শহিদুল ইসলাম মিঠু, ফুলতলা প্রতিনিধি
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার, বুধবার ( ১২ আগস্ট ) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান বেলা ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা রাখা যাবে, একই সঙ্গে সন্ধ্যার ৭ টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখতে হবে,বার্তায় বলা হয় বিদ্যুৎ বিভাগের ১১জুন তারিখের এক সিদ্ধান্ত অনুযায়ী শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৯'টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল, তবে বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় সরকার নতুন সময়সূচী নির্ধারণ করেছে যা ১২ আগস্ট থেকে কার্যকর হবে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা এবং সংস্কৃতি অনুষ্ঠান ও রাত ৮ টার মধ্যে শেষ করতে হবে, এসব ক্ষেত্রেও একই সময় সীমা প্রযোজ্য হবে যদিও খাবারের দোকান, হাসপাতাল, ফার্মেসি ও ওষুধের দোকানসহ জরুরী সেবা - সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এই নির্দেশনার আওতার বাইরে থাকবে, বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষকে সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে, সংশ্লিষ্টরা বলেছেন, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় আনতে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবহার ওপর চাপ কমাতে সরকার এ ধরনের পদক্ষেপ নিয়েছে,