শেখ নাসির উদ্দীন, খুলনাঃ
বুধবার (১২ আগষ্ট ' ২৬) দুপুর ৩টায় নগরীর গ্লোরী হার্ট রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মুফতী ইমরান হোসাইন এর সভাপতিত্বে ও নগর নবনির্বাচিত সেক্রেটারী মাওলানা মোঃ দীন ইসলাম এর পরিচালনায় খুলনা মহানগর পূর্নাঙ্গ কমিটি ঘোষণা ,পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর আলহাজ্ব হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল ।পরিচিতি সভায় উপস্থিত ছিলেন সাবেক নগর দায়িত্বশীল,থানা নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ । প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন ও শপথ বাক্য পাঠ করান।মহানগর পূর্নাঙ্গ কমিটির সভাপতি আলহাজ্ব মুফতী ইমরান হোসাইন, সেক্রেটারী মাওলানা দীন ইসলাম, সহ-সভাপতি মাওলানা মোজাফফর হোসাইন, শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, জয়েন্ট সেক্রেটারী মোঃ ইমরান হোসেন মিয়া, এসিস্টেন্ট সেক্রেটারী মোল্লা রবিউল ইসলাম তুষার, সাংগঠনিক সম্পাদক -১ মোঃ মঈন উদ্দিন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক-২ মুফতী ইসহাক ফরিদী, সাংগঠনিক সম্পাদক-৩ আলহাজ্ব কবির হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক-৪ শেখ মুহাম্মাদ সালিম, প্রচার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, দপ্তর সম্পাদক এইচ এম খালিদ সাইফুল্লাহ,অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ হুমায়ুন কবির, প্রশিক্ষণ সম্পাদক মোঃ মঈন উদ্দিন, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম ভূঁইয়া, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডঃ কামাল হোসেন, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক হাফেজ আব্দুল লতিফ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব মারুফ রহমান , শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ বাদশা খান, নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক গাজী মিজানুর রহমান, সহ প্রচার সম্পাদক গাজী ফেরদাউস সুমন, সহ দপ্তর সম্পাদক মোঃ মুন্সি আবদুল মান্নান, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ শোয়াইবুর রহমান, সহ প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ নাজিম হাওলাদার নাঈম, সহ দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মুহা মামুন আর রশিদ, সদস্য মুফতী আঃ রহিম, মাওলানা মাইনুর রহমান, আলহাজ্ব আব্দুস সালাম, আলহাজ্ব বন্দ সরোয়ার, মোঃ নুরুজ্জামান বাবুল, আলহাজ্ব শফিউল ইসলাম, মোঃ মিরাজ মহাজন, ইঞ্জিনিয়ার খালিদ হোসেন, মোঃ রিয়াজুল ইসলাম।পরিচিতি সভায় আরো উপস্থিত ছিলেন মুফতী মাহবুবুর রহমান, মোঃ আবু গালিব, আলহাজ্ব মোঃ আবু বেলাল, আলহাজ্ব এস এম শোয়াইব আলী, আলহাজ্ব এ এম ফরহাদ হোসেন, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, আলহাজ্ব মোঃ তরিকুল ইসলাম বন্দ, আলহাজ্ব মোঃ আবুল কাশেম, আলহাজ্ব জি এম কিবরিয়া, আলহাজ্ব শেখ জামিল আহমাদ, আলহাজ্ব নজরুল ইসলাম, শিক্ষক নেতা মাওলানা জিএম এমদাদুল হক, নিজাম উদ্দিন মল্লিক, শ্রমিক নেতা মৌলভী গাজী আলআমিন, মোঃ পলাশ শিকদার, যুব নেতা মোঃ আব্দুর রশিদ, মমিন ইসলাম নাসিব, ছাত্র নেতা মোঃ হাবিবুল্লাহ মিসবাহ, মোঃ সাব্বির আহমেদ প্রমুখ।