বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া
সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ইসবপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও সৌদি আরব প্রবাসী আব্দুল করিম বাবুল এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস উপহার প্রদান করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২ টায় ইসবপুর হাজী সফির মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে বিদ্যালয়ের ৪৫ জন শিক্ষার্থীদের মাঝে ওই স্কুল ড্রেস উপহার দেওয়া হয়।স্হানীয় ভুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক আলহাজ্জ হাফিজ আব্দুস শহিদ (বড় হুজুর) এর দোয়া এবং সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্লী মঙ্গল কন্টিবিউটেড পিএমসি একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামিম মিয়া।ইসবপুর গ্রামের তরুন সংগঠক রাহেল আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসবপুর হাজী সফির মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার আলী।বক্তব্য রাখেন সংগঠক মো. ওয়ারিছ আলী, আফতাবুর রহমান, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ফারিয়া আক্তার সামিয়া, ফাহিম আহমদ কাওছার ও নাঈমা জান্নাত