এম আবু হেনা সাগর, ঈদগাঁও
ঈদগাঁওতে একটি জনবহুল গ্রামীন সড়কে তিন মাস ধরে প্লাবিত। জনদূভোগ চরমে উঠেছে। জানা যায়, ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়া-ঘোনাপাড়া সড়কটি দীর্ঘদিন ধরে প্লাবিত থাকায় চলাচলে বিপাকে পড়েছেন সাধারণ পথচারী,ছাত্র-ছাত্রীসহ মুসল্লী সমাজ। দূভোগ যেন চরমে উঠেছে। দেখার কেউ নেই।আরও জানা যায়, গুরুত্বপূর্ণ গ্রামাঞ্চলের সড়ক দিয়ে দৈনিক প্রায় ২/৩ হাজারের মত লোকজন চলাফেরা করে থাকেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী স্ব স্ব শিক্ষাঙ্গনে যাতাযাত করে থাকেন পঁচা এবং দূগন্ধময় পানি পেরিয়ে। পার্শ্ববর্তী মসজিদে মুসল্লিদের আসা-যাওয়ায় কষ্ট হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য, মহিলা সদস্যাকে অবগত করার কিছুদিন পার হলেও সড়কটির পানি নিস্কাশন বিষয়ে কাজের কাজ কিছু হয়নি। ৪ আগষ্ট (মঙ্গলবার) বিকেলে সড়ক পরিদর্শনে গেলে চলাচলে করুন দৃশ্য চোখে পড়েন। অল্প জায়গায় দীর্ঘসময় ধরে পানিবন্দি। যাতাযাতে নিদারুণ কষ্ট পাচ্ছেন এলাকার নারীও পুরুষরা।প্লাবিত সড়কের পাশে বাইতুল করিম জামে মস জিদ। আরো দেখা যায়, সড়কের পশ্চিম পাশে বালির বস্তা ও ইট দিয়ে কোন রকম চলাফেরা করছেন পথচারীরা। স্থানীয় মোহাম্মদ আলমসহ দুয়েকজন জানান, গ্রামীন জনপদের ছোট্ট একটি জায়গা দীর্ঘ ২/৩ মাস ধরে পানিবন্দি। চলাচলে বিপাকে পড়েছেন মুসল্লীসহ সাধারণ মানুষ। দ্রুত সংস্কার পূর্বক চলাফেরায় সহজতর করার আহবান সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট। স্থানীয় মেম্বার আমির হোসেনের মুঠোফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।