খান মহিদুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদ নির্বাচনের আমেজ শেষ হতে না হতেই সর্বত্রই চলছে ইউনিয়ন নির্বাচনী'র ডামাডোল। সেই ধারাবাহিকতায় আসন্ন ৪ নং খর্ণিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে সমগ্র এলাকা জুড়ে। হাট-বাজার, চায়ের দোকান কিংবা পাড়া-মহল্লা—সর্বত্রই এখন একটাই আলোচনা, কে হচ্ছেন খর্ণিয়ার আগামী দিনের কান্ডারী? তবে সম্ভাব্য প্রার্থী হিসেবে স্থানীয়দের মুখ থেকে জোরেশোরে যার নামটি উঠে আসছে, তিনি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, ফ্যাসিস্ট বিরোধী রাজপথের লড়াকু যোদ্ধা,তরুণ বিএনপি নেতা শেখ হুমায়ুন কবির। সরেজমিনে গিয়ে দেখা যায়, খর্ণিয়া ইউনিয়নের সর্বস্তরের এবং সকল শ্রেণী-পেশার মানুষের কাছে এখন এক বিশ্বস্ত ও জনপ্রিয় নাম শেখ হুমায়ুন কবির। দীর্ঘদিন ধরে তিনি এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। করোনাকালীন দুর্যোগ, প্রাকৃতিক বিপত্তি কিংবা যেকোনো সামাজিক প্রয়োজনে তাকে সব সময় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা নিশ্চিত করতে দেখা গেছে।স্থানীয় প্রবীণ ও তরুণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, ঐতিহ্যগতভাবেই খর্ণিয়ার মানুষ এবার একজন উদ্যমী ও তরুণ নেতৃত্ব দেখতে চান, যিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, তরুণ সমাজের অবক্ষয় রোধ এবং জনকল্যাণমুখী সেবা নিশ্চিত করতে ভূমিকা রাখবেন। সেই জায়গায় শেখ হুমায়ুন কবির ইতোমধ্যেই তার সততা, কর্মঠ মনোভাব ও রাজপথের ত্যাগী নেতৃত্বের মাধ্যমে সর্বসাধারণের মনে এক শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন।নির্বাচনী ভাবনার বিষয়ে শেখ হুমায়ুন কবির বলেন:"আমি ক্ষমতার জন্য নয়, খর্ণিয়া ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষের অধিকার আদায় ও সেবার মানসিকতা নিয়ে মাঠে কাজ করে যাচ্ছি। দল এবং এলাকার আপামর জনসাধারণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেন, তবে খর্ণিয়া ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।"প্রচার-প্রচারণায় এখনও আনুষ্ঠানিকভাবে সব প্রার্থী নামেননি, তবে জনপ্রিয়তার নিরিখে এবং সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রে শীর্ষ অবস্থানে রয়েছেন শেখ হুমায়ুন কবির। ইউনিয়নবাসী মনে করছেন, নির্বাচন সুষ্ঠু হলে গণমানুষের এই ভালোবাসা ও সমর্থন ব্যালট বাক্সেও প্রতিফলিত হবে।