পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
কেশবপুরে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই-২৬) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ওই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন সভাপতিত্ব করেন।সভায় জুলাই দিবসের কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দিবসটির তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, গণতান্ত্রিক চেতনা, জাতীয় ঐক্য, দেশপ্রেম এবং নাগরিক দায়বদ্ধতা জাগ্রত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, পৌর সংগঠনের সম্পাদক নুরুজামান চৌধুরী, কেশবপুর পৌর জামায়াতের আমির অধ্যাপক জাকির হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আলা এবং জাতীয় নাগরিক পার্টি-এনসিপি'র কেশবপুরের মূখ্য সমন্বয়ক সম্রাট হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিঃ দায়িত্ব) বিমল কুমার কুন্ডু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ অলোকেশ কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, সুশাসনের জন্য নাগরিক-সুজনের সভাপতি আলহাজ্ব রুহুল কুদ্দুস, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সহসভাপতি এনামুল হাসান নাঈম, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ খান ডবলু, ছাত্রনেতা ও জুলাই যোদ্ধা মিরাজুল ইসলাম, এনসিপির ইমন, কেশবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, কেশবপুর থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মিন্টুসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।প্রস্তুতিমৃলক সভায় উপস্থিত সকলের মতামত ও আলোচনার ভিত্তিতে আগামী ৫ই আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় দিবসটি পালনের সিন্ধান্ত গ্রহণ করা হয়।