এম আবু হেনা সাগর, ঈদগাঁও
টানা ভারী বৃষ্টিপাত পরবর্তী ইসলামাবাদে ফাটল হওয়া ঝুঁকিপূর্ণ বেড়ীবাঁধ নির্মাণ চলছেই নিজস্ব অর্থায়নে। মহতী কর্মকান্ডকে সাধুবাদ জানালেন স্থানীয়রা। জানা যায়, ঈদগাঁও উপজেলার ইসলামাবাদের বাঁশঘাটা সংলগ্ন জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের অংশে ঝুঁকিপূর্ণ ২শ মিটার বেড়ীবাঁধ সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের নিদর্শনায় ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন করিব কোম্পানীর নিজস্ব অর্থায়নে ৩দিন ধরেই নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।১৫ জুলাই সকালে সরেজমিনে দেখা যায়, ঝুঁকি পূর্ণ পয়েন্টে শ্রমিকরা বেড়ীবাঁধ নির্মাণের লক্ষেই পুরোদমে কাজকর্ম করার দৃশ্য চোখে পড়ে।স্থানীয় সচেতন মহল জানান,স্কুলের সামনে এই চলাচল সড়কের পাশঘেষে ঈদগাঁও নদীর পাশ্ব বর্তী ফাটল ধরে ঝুঁকিপূর্ণ হওয়া অংশটিতে যদি বেড়ীবাঁধ নির্মাণ না হত,তাহলে বৃষ্টিতে বিদ্যালয় সহ আশপাশ এলাকা তলিয়ে যেত। অন্তত সেটি তে রক্ষায় এগিয়ে এসেছেন হুমায়ুন কোম্পানী। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এলাকাবাসীর।স্থানীয় ব্যবসায়ী ও সাবেক মেম্বার বাবুল কান্তি জানান, ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির কোম্পানীর ব্যাক্তি উদ্যােগেই বেড়ীবাঁধ নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে। ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মো: নোমান জানান, টানা বৃষ্টিপাতের কারনে ফাটল হওয়া ঝুঁকিপূর্ণ অংশটি বেড়ীবাঁধ হুমায়ুন কবিরের নিজস্ব অর্থায়নে কাজ হচ্ছে। স্থানীয় এমপিসহ ইউএনওকে ধন্যবাদ জানান তিনি। ইসলামাবাদ বিএনপির সভাপতি হুমায়ুন করিব কোম্পানী প্রতিবেদককে বলেন,কক্সবাজার ৩- আসনের সাংসাদ লুৎফুর রহমান কাজলের নিদর্শনায় ২শত মিটারের মত ঝুঁকিপূর্ণ বেড়ীবাঁধ নির্মাণ কাজ চলমান। সবার কাছে দোয়াও চেয়ে ছেন তিনি। উল্লেখ্য যে, গত কয়েকদিন পূর্বে উক্ত ঝুঁকিপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেছিলেন উপজেলা নিবাহী অফিসার মংচিংনু মারমাসহ স্থানীয় নেতৃবৃন্দরা।