হামিদুল হক, রামু কক্সবাজার
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র মামলার পলাতক আসামি ও অস্ত্র কারিগর মোস্তাক আহমদ বাবুলকে আটক করা হয়েছে। সে পানিশ্যাঘোনা এলাকার মৃত আবুল শামার পুত্র।পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খোরশেদ আলমের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।আটক মোস্তাক আহমদ বাবুল দীর্ঘদিন ধরে অস্ত্র মামলা সহ অর্ধডজন মামলায় পলাতক ছিলেন বলে পুলিশ জানিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।