ডেস্ক :
কেএমপি, খুলনার লবণচরা থানা পুলিশের একটি চৌকস টিম এসআই(নিঃ)/ মোঃ আশরাফুল আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ লবণচরা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান ডিউটি করাকালে ইং-০৪/০৭/২০২৬ তারিখ লবণচরা থানাধীন হরিণটানা সাকিনস্থ নিউটাউন আবাসিক সংলগ্ন জব্বার সড়কের মুখে ঢাকা-খুলনা মহাসড়কের উপর হতে আসামী ১। মোঃ মিঠুন গোলদার (৩৫), পিতা-মোঃ ফজর আলী গোলদার, সাং-বালিয়াদা, থানা-তালা, জেলা-সাতক্ষীরা এর হেফাজত হইতে ০১ (এক) কেজি গাঁজা উদ্ধারপূর্বক তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।