মোল্লা জাহাঙ্গীর আলম :
খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দ নগর গ্রামের মো. শিবলী আহমেদ লস্করের মোটরসাইকেল দুর্ঘটনার পর আজ ৪ জুলাই শনিবার রাত ১টায় ইসলামিক হাসপাতালে অপারেশন অনুষ্ঠিত হবে।গত ৩ জুলাই সড়ক দুর্ঘটনায় আহত শিবলী লস্করকে প্রাথমিক চিকিৎসার পর রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ইসলামিক হাসপাতালে স্থানান্তর করা হয়।শিবলী লস্কর ঘাটভোগ ইউনিয়ন বিএনপির যুবদলের রাজনীতির সাথে জড়িত। রাজনীতির পাশাপাশি তিনি এলাকার গরীব-দুঃখী মানুষের বন্ধু হিসেবে পরিচিত। যেকোনো সামাজিক কাজে তিনি সবার আগে পাশে দাঁড়ান।তার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকে ঘাটভোগ ইউনিয়ন ও আনন্দ নগর গ্রামের মানুষ উদ্বেগ- উৎকণ্ঠায় রয়েছেন। দলের নেতাকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালে তার খোঁজখবর নিচ্ছেন।শিবলী ভাইয়ের পরিবার তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তারা বলেছেন, “আজ রাত ১টায় অপারেশন। সবাই আমার ভাই শিবলী লস্করের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।ঘাটভোগ ইউনিয়নবাসীও শিবলী লস্করের আশু রোগমুক্তি কামনা করছেন। স্থানীয় যুবদল নেতাকর্মীরা বলেন, “শিবলী ভাই আমাদের গর্ব। তিনি মানুষের জন্য কাজ করেন। আমরা চাই তিনি দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুন।