ডেস্ক :
শনিবার (৪ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে ছোট বান্দা এলাকায় মেসার্স রাসেল স্টোরের সামনে এ ঘটনা ঘটে। আহত মো. রাসেল (৪৫) ইসলামপাড়া প্রথম গলির বাসিন্দা। তিনি কাঞ্চনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল নিজ দোকানের সামনে অবস্থানকালে ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত সেখানে এসে অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের মধ্যে কয়েকজনের মুখে মাস্ক থাকলেও অন্যদের মুখ খোলা ছিল। এ সময় ধারালো চাইনিজ কুড়াল দিয়ে তার বাম হাতের কব্জির নিচে আঘাত করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।ঘটনার পর স্বজনরা আহত রাসেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে তাকে হাসপাতালের সার্জারি (৯ ও ১০) ওয়ার্ডে ভর্তি করা হয়।