মোল্লা জাহাঙ্গীর আলম :
খুলনার রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামের কৃতি সন্তান মো. শিবলী আহমেদ লস্কর মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। দুর্ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ৩ জুলাই বিকেলে সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। তার আঘাত বেশিরভাগ দু"পায়ে, হাতে। প্রাথমিক চিকিৎসা রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।আহত শিবলী আহমেদ লস্কর ঘাটভোগ ইউনিয়ন বিএনপির যুবদলের রাজনীতির সাথে জড়িত। রাজনীতির পাশাপাশি তিনি এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথেও যুক্ত। গরীব-দুঃখী মানুষের বন্ধু হিসেবে এলাকায় তার সুনাম রয়েছে। যেকোনো সামাজিক বিপদে-আপদে তিনি সবার আগে পাশে দাঁড়ান বলে জানান স্থানীয়রা।তার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘাটভোগ ইউনিয়ন ও আনন্দনগর গ্রামে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়। দলের নেতাকর্মী, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালে তার খোঁজখবর নিচ্ছেন।ঘাটভোগ ইউনিয়নবাসী শিবলী লস্করের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তারা তার আশু রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন। স্থানীয় যুবদল নেতা কর্মীরা বলেন, “শিবলী ভাই আমাদের এলাকার গর্ব। তিনি মানুষের জন্য কাজ করেন। আমরা চাই তিনি দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুন।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। সড়কে মোটরসাইকেল চালানোর সময় সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে তারা।