নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
বৃহস্পতিবার থেকে সারা দেশব্যাপী শুরু হওয়া এইচএসসি পরীক্ষা-২০২৬ এর প্রথম দিনে ঈদগাঁও উপজেলার একমাত্র পরীক্ষা কেন্দ্র "ঈদগাহ রশিদ আহমদ কলেজে" সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা ১ম পত্রের পরীক্ষা অত্যন্ত আনন্দঘন, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব এ.কে.এম. ফজলুল হক জানান, আজকের পরীক্ষায় মোট ৭৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৬৫ জন উপস্থিত এবং ২৪ জন অনুপস্থিত ছিল। প্রথম দিনের পরীক্ষায় কোনো প্রকার বহিষ্কারের ঘটনা ঘটেনি এবং সম্পূর্ণ উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা সম্পন্ন করেছে।