নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁও উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , কক্সবাজারের উপপরিচালক ড. বিমল কুমার প্রামাণিক। এতে সভাপতিত্ব করেছেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংছিনু মারমা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম,সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থা সদস্য সচীব আজমগীর,উপজেলা যুবদল আহবায়ক কামাল উদ্দিন,জালালাবাদ বিএনপি সভাপতি নুরুল আলম,ইসলামাবাদ বিএনপির সিনিয়র সহ সভাপতি রশিদ আহমদ সহ বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং কৃষি বিভাগের কর্মকর্তাসহ উপকারভোগী কৃষকরা।কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে নানা প্রজাতির বনজ ও ফলজ গাছের চারা, রোপা আমন ধানের চারা,হাইব্রিড মরিচের বীজ,লেবুর চারা,গ্রীষ্মকালীন শাকসবজির বীজ,সারসহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।বক্তারা বলেন,সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি,খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা কৃষকদের বিতরণ কৃত উপকরণ সঠিকভাবে ব্যবহার করে অধিক উৎপাদনের মাধ্যমে দেশে খাদ্য নিরাপত্তা জোর দারে ভূমিকা রাখার আহ্বান জানান।কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে আধুনিক ও উন্নত কৃষি উপকরণ পৌঁছে দিয়ে উৎপাদন শীলতা বৃদ্ধির পাশাপাশি কৃষিকে আরো টেকসই ও লাভজনক করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।