ডেস্ক :
খুলনা মহানগরীতে অভিযান চালিয়ে ৫ বোতল বিদেশি মদসহ এক যুবককে আটক করেছে খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার ছোট বয়রা এলাকায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।আটক ব্যক্তি হলেন বাঁধন সাহা (২৬)। তিনি সোনাডাঙ্গা মেইন রোডের বানিয়াখামার এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, অভিযানের সময় বাঁধন সাহার কাছ থেকে ৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে খুলনা মহানগর এলাকায় বিদেশি মদ ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন বলে পুলিশের দাবি।এ ঘটনায় তার বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।তবে মামলাটি আদালতে বিচারাধীন হওয়ায় অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের রায়ের ওপর নির্ভরশীল।