নিজস্ব প্রতিবেদক: সরদার বাদশা খুলনা
‘মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতিমুক্ত সমাজ চাই’—এই স্লোগানকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ার চুকনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ জুন) সকাল ১০টায় চুকনগর বাসস্ট্যান্ড চত্বরে ‘নিরাপদ খুলনা চাই’-এর চুকনগর আঞ্চলিক শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।সংগঠনের চুকনগর আঞ্চলিক শাখার সভাপতি ওলিয়ার রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মোড়লের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘নিরাপদ খুলনা চাই’-এর কেন্দ্রীয় সভাপতি সরদার বাদশা। প্রধান অতিথির বক্তব্যে সরদার বাদশা বলেন "বর্তমান তরুণ প্রজন্মের ওপর মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহ প্রভাব পড়েছে। মাদকের সহজলভ্যতা এবং অনলাইন জুয়ার নেশা যুবসমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, যা পারিবারিক ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করছে।" তিনি আরও বলেন, "চুকনগর ব্যবসা-বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হওয়ায় মাদক কারবারীরা এটিকে কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। দেশের টেকসই উন্নয়নের পথে দুর্নীতিকে প্রধান বাধা হিসেবে উল্লেখ করে তিনি মাদক কারবারিদের তালিকা তৈরি করে প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।" অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও চুকনগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ মোঃ দেলোয়ার হোসেন, নির্বাহী সভাপতি এম এম দেলোয়ার হোসেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য ও খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মাহমুদুল কালাম মিতু, ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার সরদার দৌলত হোসেন, চুকনগর সদর ওয়ার্ডের ইউপি সদস্য আলাউদ্দিন আলী, ‘নিরাপদ খুলনা চাই’ ডুমুরিয়া উপজেলা শাখার আহ্বায়ক শাহাজান জমাদার, সদস্য সচিব ফরহাদ হোসেন এবং ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহাতাব হোসেন।অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চুকনগর আঞ্চলিক শাখার নির্বাহী সভাপতি হামিদুর রহমান আনু, সিনিয়র সহ-সভাপতি সরদার আব্দুল কুদ্দুস, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ লোকমান হোসেন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ হাসান আলী, অবসরপ্রাপ্ত সিনিয়র অডিটর অফিসার মোঃ শহিদুল ইসলাম মোড়ল, আঞ্চলিক শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ ও মিজানুর রহমান বাবু, ইউপি সদস্য চায়না বেগম, সোহেল গাজী, জাহাঙ্গীর মোড়ল,আখতারুজ্জামান, আসাদুজ্জামান মোড়ল, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ রাসেল শান্ত, হাসান মোড়ল, এনামুল হোসেন, সাদিয়া আক্তার, মাহিয়া আক্তার, আসমা বেগম, মফিজ শেখ, আলামিন মোড়ল প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, "একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়তে হলে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। চুকনগরসহ পুরো খুলনা অঞ্চলকে অপরাধমুক্ত করতে আমরা ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখব।" পরিশেষে, উপস্থিত সকলে এলাকাটিকে একটি নিরাপদ ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলার শপথ গ্রহণ করেন।