তরিকুল ইসলাম, বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি
বৃহস্পতিবার বেলা ১১ টার সমযয় বি আর ডিবি হলরুমে রূপান্তরের আয়োজনে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন ইয়োথ গ্রুপের বটিয়াঘাটা সদস্য উদয় শংকর ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা নিগার সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী,যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন,প্রজেক্ট অফিসার শাকি রিজওয়ানা, দ্বীপ সাহা, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব মুন্সী, সাংবাদিক তরিকুল ইসলাম, ইমরান হোসেন, এ ছাড়া উপস্থিত ছিলেন ইয়ুথ গ্রুপের, নজরুল ইসলাম,ছন্দা বিশ্বাস, সোহাগ আহমেদ, শুভ্রদেব ঢালী, দৃষ্টি গাইন, শাহিন সিরাজ, সৌরভ গোলদার,শাহাবুদ্দিন আকঞ্জি, নিশাত তাসনিম,সহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, প্লাস্টিক বন্ধ করতে হলে আমাদের সকলের সচেতন হতে হবে প্লাস্টিক প্রতিরোধে নানা ধরনের উপায় বর্ণনা করেন। অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি।