পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
"শান্তি, শৃঙ্খলা, চর্চা, উন্নতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যশোরের ১৭৫তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর পৌরপার্কের তির্যক কার্যালয়ে যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে ওই সভা হয়।শুক্রবার (১৯ জুন-২৬) সকাল সাড়ে দশটায় সংগঠনের সভাপতি ডা. মোকাররম হোসেন-এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি ও শিল্পী বকুল হক, কবি ও ঔপন্যাসিক এম এন এস তূর্কী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি কবি ও কথাসাহিত্যিক মানবতার ফেরিওয়ালা খ্যাত রাশিদা আখতার লিলি।এ ছাড়াও কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, সর্বকবি অধ্যাপক সুরাইয়া শরীফ, কৃষ্টিবন্ধন, যশোর জেলা শাখার সম্মাননীয় সাধারণ সম্পাদক এম এ কাশেম অমিও, মুজিবর রহমান, একেএম শহীদুল্লাহ, অরুণ বর্মন, কুতুব উদ্দিন বিশ্বাস, ভদ্রাবতী বিশ্বাস, আবু রায়হান, শ্যামল কান্তি সরকার, শরীফ হোসেন ধীমান, সানজিদা ফেরদাউস, লিমা খাতুন প্রমূখ।