পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
কেশবপুর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী মুজাহিদ হোসেন (১৯) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (১৪ জুন-২৬) রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বাগদহা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সে ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। থানা সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা গত বৃহস্পতিবার (১১ জুন-২৬) উপজেলার পরচক্রা ও সোনাতলা নামক স্থানে সড়কের উপরে পৃথক বিক্ষোভ মিছিল করেন। সেই মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনা ও ভাইরালও হয়েছে। এ ঘটনায় কেশবপুর উপজেলার মির্জানগর গ্রামের আকরাম হোসেন বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা আরও ৬০/৭০ বিরুদ্ধে কেশবপুর থানায় একটি মামলা করেন। যার মামলা নং-৮। মামলার পর থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ জন আসামিকে গ্রেফতারপূর্বক আদালতে প্রেরণ করেছে এবং বাকি আসামিদের গ্রেফতারের জন্যে পুলিশি অভিযান অব্যাহত থাকে। সেই অভিযানের সূত্রে ধরে গত রোববার রাতে মুজাহিদ হোসেনকে গ্রেফতার করে। এর আগে গ্রেতারকৃতরা হলেন, ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য মির্জানগর গ্রামের গিয়াস উদ্দিন খানের ছেলে নজরুল ইসলাম খান (৬০), ছাত্রলীগের কর্মী সরফাবাদ গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রাকিবুল ইসলাম (১৯), যুবলীগের সদস্য শ্রীফলা গ্রামের কওছার আলী সরদারের ছেলে আব্দুল জলিল (৪৫), যুবলীগের সদস্য বাজিতপুর গ্রামের কওছার আলীর ছেলে নজরুল ইসলাম (৩৮), ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারী সুজাপুর গ্রামের আনোয়ার দফদারের ছেলে নজরুল ইসলাম (৪২) এবং শ্রীফলা গ্রামের মকসেদ সরদারের ছেলে ছলেমান সরদার (৪৫) সর্ব থানা-কেশবপুর।এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণকারী মোজাহিদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে সোমবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতার করার জন্য থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।