নিজস্ব প্রতিবেদক:
কুবা মহল্লা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে এলাকাবাসীকে সাথে নিয়ে এক মতবিনিময় সভা ও অফিস উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।১৩ জুন সন্ধ্যা ৭টায় পরিষদের নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও পরিষদের প্রধান উপদেষ্টা খুলনা জেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক মোঃ তৈয়বুর রহমান। পরিষদের নতুন অফিস ও কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন সোনাডাঙ্গা মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলী,আরো উপস্থিত ছিলেন নিরাপদ খুলনা চাই সভাপতি সরদার বাদশা, আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও পরিষদের উপদেষ্টা মোঃ মাহাবুব হাসান পিয়ারু। এ সময় বক্তারা তাদের বক্তব্যে প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, এলাকার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে এই সমাজের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা হবে মাদক নির্মূল করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুবা মহল্লা সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি আবদুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক। সভা শেষে সমাজের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা আব্দুল মান্নান। উক্ত উদ্বোধনী ও মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— আলহাজ্ব আব্দুল ওয়াব, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, আলহাজ্ব ডাঃ লুৎফর রহমান, ডাঃ সিরাজুল ইসলাম, শফিকুল ইসলাম খোকন, বোরহান উদ্দিন বিশ্বাস, প্রফেসর আব্দুল্লাহ আল-মামুন, মোঃ হুমায়ুন কবির রুবেল, শামসুন নাহার লিলি, এস.এম. মোহাম্মদ আলী, প্রকৌশলী এনায়েত হোসেন, কাজী মহিউদ্দিন, দীপক চক্রবর্তী, প্রকৌশলী দেব প্রতিম হাওলাদার মিজু, শেবালি, কামাল হোসেন, বসির হোসেন, মাহবুবুর রহমান, ওলিয়ার রহমান, আল মামুন, প্রিন্স, নাদিম, মোঃ নাছিম আলী, মৃদুল এবং জালালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।