ডেস্ক :
অদ্য ১২/০৬/২৬ খ্রিঃ তারিখ সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান ডিউটি পরিচালনা করিয়া খুলনা শহরের কুখ্যাত সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী তালিকাভুক্ত সদস্য শীর্ষ সন্ত্রাসী মোঃ রনি শেখ@ কাবা (৩৪), পিতা- মৃত আলী হোসেন শেখ, মাতা- শিরিনা বেগম, সাং- শের-এ-বাংলা, বিকে রায় রোড, শেখপাড়া বাজার, আবুল সাহেবের বাড়ীর ভাড়াটিয়া) , উপজেলা/থানা- সোনাডাঙ্গা, জেলা –খুলনা’কে অত্র থানাধীন শেখ পাড়া এলাকা হইতে গ্রেফতার করা হয়। সিডিএমএস ও থানার রেকর্ডপত্র পর্যালোচলা করিয়া উক্ত আসামীর বিরুদ্ধে ১। কেএমপি এর সোনাডাঙ্গা থানার ,এফআইআর নং-২, তারিখ- ০১ নভেম্বর, ২০১৩; জি আর নং-২৫০, তারিখ- ০২ নভেম্বর, ২০১৩; ধারা- ৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০; , এজাহারে অভিযুক্ত, এবং ২। কেএমপি এর সোনাডাঙ্গা থানার ,এফআইআর নং-১৭, তারিখ- ১৩ আগস্ট, ২০২৫; জি আর নং-২১০, তারিখ- ১৩ আগস্ট, ২০২৫; ধারা- 302/34 The Penal Code, 1860; , মামলায় তদন্তে সন্দিগ্ধ – মর্মে তথ্য পাওয়া যায়। আটককৃত ব্যক্তি বিভিন্ন সময় খুলনা মহানগরী এলাকার বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করিয়া আসিতেছিল। আটককৃত ব্যক্তি সোনাডাঙ্গা থানার এফআইআর নং-৬, তারিখ- ০৪ জুন, ২০২৬; জি আর নং-১২৯, তারিখ- ০৪ জুন, ২০২৬; ধারা- 143/323/324/325/326/307/34 The Penal Code, 1860; এর তদন্তে প্রাপ্ত আসামী। উক্ত মামলায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।