হামিদুল হক, রামু (কক্সবাজার)
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের হাসনাকাটা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১০ জুন) রাত আনুমানিক ৯টার দিকে ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ খোরশেদ আলম ও জহিরুল ইসলাম-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।আটক ব্যক্তি হলেন, ঈদগড় ২ নং ওয়ার্ড হাসনাকাটা এলাকার আমিন উদ্দিন (৪২) (পিতা: মৃত জমির উদ্দিন)। পুলিশ জানায়, তিনি এলাকায় ইয়াবা বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েন। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশ ইনচার্জ এসআই খোরশেদ জানান, মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে এলাকায় মাদকের বিস্তার রোধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।