ডেস্ক :
পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা সড়কের দেবীপুর এলাকায় একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এতে মঠবাড়িয়া উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি বরগুনা জেলার সঙ্গেও পিরোজপুরের সরাসরি যোগাযোগ বন্ধ রয়েছে।বুধবার (১০ জুন) ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, তুষখালী-মঠবাড়িয়া এলাকার ব্যবসায়ী জাকির হোসেনের একটি কাঁচামালবোঝাই ট্রাক অতিরিক্ত মাল নিয়ে ব্রিজের ওপর উঠলে সেটি ভেঙে পড়ে যায়।ঘটনার পর থেকে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ব্রিজের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।