খুলনা, বাংলাদেশ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে গরু চোরদের গণধোলাই  দিয়ে পুলিশে সোপর্দ
  ডুমুরিয়া উপজেলা চত্বরে অবৈধ ভেড়ার খামার উচ্ছেদ
  কেশবপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত 
  ডাসারে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত
  খুলনায় যৌথ অভিযানে সারাদিন বিভিন্ন গুরুতর অপরাধে আটক :২২
  ডুমুরিয়ায় গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা নিলেন উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার
  হারানো বিজ্ঞপ্তি-বাগেরহাটে শিশু উদ্ধার, স্বজনদের খোঁজে পুলিশ
  দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম
  খুলনায় প্রতিপক্ষের হামলায় “হাসান” নামে যুবক নিহত
  প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এবং এডিস মশা নির্মূলে সহযোগিতা কামনা কেসিসি প্রশাসকের

[ccfic]

ডেস্ক :

মহানগরী এলাকায় ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় সভা সোমবার সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালের কর্মকর্তা, নগরীর বিভিন্ন বাজার, দোকান, রেস্তোরাঁ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, পরিবহন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং বিশ^ স্বাস্থ্য সংস্থা ও বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।সভায় প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে আমরাও কাজ শুরু করেছি। }} ২ পাতার ৬ কলাম

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এবং এডিস মশা নির্মূলে তিনি সভায় উপস্থিত সকলের পরামর্শ এবং সার্বিক সহযোগিতা কামনা করেন। সভায় বাজারসমূহের অভ্যন্তরীণ ড্রেনসমূহ ও জমে থাকা বর্জ্য দ্রুত অপসারণ করার পাশাপাশি বাজারসমূহে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক পৃথক কমিটি গঠন, ইজিবাইকের ব্যাটারী সংক্রান্ত দূষণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিচ্ছন্নতার আওতায় আনাসহ কেসিসি’র সাথে বেসরকারি সংস্থাসমূহের কাজের সমন্বয় করার সিদ্ধান্ত গৃহীত হয়।  কেসিসি প্রশাসক ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, ওয়ার্ডে ওয়ার্ডে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্পৃক্ত করে প্রচার প্রচারণা চালাতে হবে। কেসিসি’র পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট ছাপানো হয়েছে তা বিতরণের পাশাপাশি এ বিষয়ে মাইকিংও করা হবে। আগামীতে মিনিবাস, বাস ও ট্রাক মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে সভা আয়োজনসহ সকলকে সাথে নিয়ে একেকদিনে একেকটা সড়ক ও ড্রেন পরিষ্কার এবং এ সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য এ্যাপ তৈরি ও হটলাইন চালু করা হবে বলে তিনি উলে­খ করেন। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডাঃ শেখ আবু শাহীন, মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ মোঃ আখতারুজ্জামান, জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ রফিকুল ইসলাম, নৌ-বাহিনী হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা লেঃ কমান্ডার মোসাদ্দেকুল, খুলনা শিশু হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ প্রদীপ দেবনাথ ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডাঃ মোস্তফা আল মামুন।অন্যান্যের মধ্যে কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম, কঞ্জারভেন্সী অফিসার মোঃ অহিদুজ্জামান খান, ভেটেরিনারী সার্জন ড. ওপরু গোপাল বিশ্বাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ, নাগরিক ফোরামের মহাসচিব এস এম ইকবাল হাসান তুহিন, রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব মোঃ ওমর ফারুক, কেসিসি পাইকারী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম, রূপসা পাইকারী কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জাহান আলী, রূপসা সন্ধ্যা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ মেহেদী হাসান লিটন, কেডিএ নিউ মার্কেট দোকান মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম অলিকসহ কেসিসি’র ওয়ার্ড ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT