
ডুমুরিয়া প্রতিনিধি: শেখ মাহতাব হোসেন:
খুলনার ডুমুরিয়া বাজারে এক বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ০৮ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান।সোমবার (০৮ জুন) সকালে ডুমুরিয়া বাজারের মাছ মহাল পরিদর্শনের সময় এই নিষিদ্ধ মাছগুলো উদ্ধার করা হয়।মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের কড়া নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু ব্যবসায়ী ডুমুরিয়া বাজারে আফ্রিকান মাগুর মাছ বিক্রি করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বাজারটিতে আকস্মিক অভিযান চালানো হয়। অভিযানকালে একটি মাছের দোকান থেকে ০৮ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা। তবে মৎস্য কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত বিক্রেতা কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত মাছগুলো সাজিয়াড়া মাদ্রাসায় বিতরণ করা হয়।অভিযান শেষে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান জানান, পরিবেশ ও দেশীয় প্রজাতির মাছের নিরাপত্তার জন্য আফ্রিকান মাগুর বাংলাদেশে সম্পূর্ণ নিষিদ্ধ। ক্ষতিকর এই মাছের চাষ, পরিবহন ও বিক্রি বন্ধে তাদের এই তদারকি এবং অভিযান অব্যাহত থাকবে। বাজারগুলোতে যাতে কেউ গোপনে এই মাছ বিক্রি করতে না পারে, সেজন্য মৎস্য বিভাগ কঠোর অবস্থানে রয়েছে।অভিযানকালে স্থানীয় বাজারের ব্যবসায়ী, ক্রেতাসাধারণ এবং মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
