মাদারীপুর জেলা প্রতিনিধি
মাদারীপুরের রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।সোমবার ( ৮ জুন ) বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তার।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, একাডেমিক সুপারভাইজার ননী গোপালসহ অন্যান্যরা।সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ ইংরেজি ক্লাস নেন।এ সময় তিনি ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করেন।পরে তিনি রাজৈর থানা পরিদর্শন করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন।