মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর এলাকায় পুকুরের পানিতে ডুবে আদনান (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার( ৭ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আদনান ওই এলাকার আসাদুল মাতুব্বরের ছেলে।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির উঠানে খেলছিল আদনান। একপর্যায়ে পরিবারের অজান্তে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে আশপাশে অনুসন্ধান শুরু করেন। এ সময় স্থানীয়রা পুকুরে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। পরে তাকে শহরের একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।