মাদারীপুর জেলা প্রতিনিধি:
“রাখিব চারপাশ পরিষ্কার, গড়ব সুন্দর পরিবেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।শনিবার(৬ জুন) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের শকুনী লেকপাড়স্থ সার্কিট হাউস চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লেকপাড় সমন্বিত অফিস ভবনের সামনে গিয়ে শেষ হয়।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। সবার সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জুয়েল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।র্যালি শেষে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।