শেখ মোঃ আব্দুল হামিদ:
মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গিয়াসনগর এলাকায় জাতীয় শ্রমিক দলের সভাপতি মসাহিদ সাহেবের কন্যার বিয়ে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, আত্মীয়-স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। বিয়েতে কোনো ধরনের যৌতুক লেনদেন হয়নি বলে স্বজন ও স্থানীয়রা জানান।দায়িত্বপ্রাপ্ত কাজী জানান, কনে প্রাপ্তবয়স্ক এবং সরকারি বিধি-বিধান অনুসরণ করে কাবিননামা, নিবন্ধনসহ সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। সরকার নির্ধারিত ফি অনুযায়ী বিয়ের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।অনুষ্ঠান শেষে নবদম্পতির সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। স্থানীয়দের মতে, বিয়েটি পারিবারিক ও সামাজিক সম্প্রীতির মধ্য দিয়ে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।