তালা, সাতক্ষীরা প্রতিনিধি:-
সাতক্ষীরার তালা উপজেলার খলিশ খালি ইউনিয়নের বড়গাছার ২.৫ কিলোমিটার রাস্তার কাজে নিম্নমানের ইট সামগ্রী ব্যবহারের নিউজ দৈনিক সাতক্ষীরার সকালসহ বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর গত (১লা জুন সোমবার) বড়গাছার ২.৫ কি: রাস্তার পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাতক্ষীরা জেলার নির্বাহী প্রকৌশলী এ এস এম তারিকুল হাসান খান|ঈদ পরবর্তী প্রথম কর্মদিবস সোমবার দিনব্যাপী তিনি তালা উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন| উক্ত সময়ে তাঁর সাথে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার ও তাঁর দপ্তরের সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলীরা।এসময় নির্বাহী প্রকৌশলী তারিকুল হাসান খান ঈদের ছুটিতে রাস্তার কাজে নিম্নমানের ইট সামগ্রী ব্যবহারের অভিযোগের ভিত্তিতে খলিশখালী ইউনিয়নের বেগুনডাংগা টু বড়গাছার ২.৫ কি: রাস্তার সাইট পরিদর্শন করে খারাপ ইট ও খোয়া দিয়ে কাজ বাস্তবায়নের অভিযোগের সত্যতা পেয়েছেন এবং ঠিকাদারকে সেগুলো অপসারণ করে স্পেসিফিকেশন (এস্টিমেট) মোতাবেক মালামাল এনে অতি দ্রুত বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করেন অন্যথায় দরপত্রের শর্তনুযায়ী ঠিকাদার চুক্তি বাতিলের সুপারিশ করা হবে বলেও জানান তিনি।এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস এন্ড ব্রাদার্স এর প্রতিনিধি ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন নিম্নমানের ইটের দাই স্বীকার করে জানান যে, ঈদের সময় আমি সাইটে নাআসতে পারায় কিছু নিম্নমানের ইট সব কন্টাকটার পলাশের মাধ্যমে কাজের সাইটে নিয়ে আসা হয়েছে, যেটা প্রকাশ্যে আমিও দেখতে পাচ্ছি, তবে অতি দ্রুত সময় দু এক দিনের ভেতর এই নিম্নমানের সামগ্রী চিহ্নিত করে উঠিয়ে অন্যথায় সরিয়ে সেখানে এক নাম্বার ইটের খোয়া দিয়ে মেকাডোম শেষ করব।এসময় নির্বাহী প্রকৌশলী তারিকুল হাসান পরিদর্শন পরবর্তীতে তিনি ঠিকাদারদের নিয়ে ম্যানেজমেন্ট মিটিং করেন এবং কেবিএস প্রকল্পের মেয়াদ জুন/২৬ পর্যন্ত থাকায় কাজগুলো দ্রুত সমাপ্তির জন্য তাগিদ প্রদান করেন|এ বিষয়ে তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদারের কাছে জানতে চাইলে তিনি জানান যে, ঈদের লম্বা ছুটিকে কাজে লাগিয়ে বড়গাছার ২.৫ কি : রাস্তার কাজে নিম্নমানের ইট সামগ্রী ব্যবহারের তথ্য আমরা আপনাদের সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরে উক্ত রাস্তা পরিদর্শনে তার সত্যতা আমরা পেয়েছি,এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস এন্ড ব্রাদার্স এর প্রতিনিধি ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনকে নির্দেশ দিয়েছি অতি দ্রুত সময়ের ভেতর নিম্নমানের এই ইট খোয়া অপসারণ করে নতুন করে এক নাম্বার ইটের খোয়া দিয়ে মেকাডম তৈরীর নির্দেশ প্রদান করেছি এবং হেজিং এ ও নিম্নমানের ইট অপসারণের নির্দেশ প্রদান করা হয়েছে।এদিকে ২রা জুন মঙ্গলবার রাস্তার কাজের সাইডে গেলে নিম্নমানের ইট এবং ইটের খোয়া অপসারণের তেমন কোন দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি।ঘটনার স্থান থেকে তালা উপজেলা এলজিডি কর্মকর্তার রথীন্দ্রনাথ হালদারকে কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান যে, উক্ত কাজে কোনোরকম নিম্নমানের খোয়াও রাখা হবে না, সকল নিম্নমানের সামগ্রী অপসারণ করতেই হবে তানাহলে আমরা বিল পাস কোরবো না। এবং সাইটে আমাদের অফিসিয়াল লোকজন সার্বক্ষণিক তদারকি করছেন।