এস মেহেদী হাসান,স্টাফ রিপোর্টার,খুলনা: জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক,বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে ডুমুরিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন (ডুমুরিয়া -ফুলতলা) খুলনা -৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগর লবি। তিনি তার বক্তব্যে বলেন,জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশ স্বাধীন হতো না।দেশ নায়ক তারেক রহমান দেশকে এগিয়ে নেয়ার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তিনি আরও বলেন, কৃষি খ্যাত ডুমুরিয়াকে একটি মডেল হিসেবে গড়তে চাই। এখানে একটি মডেল মসজিদ ও মন্দির স্থাপন করা হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি অব্যাহত রয়েছে। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন,ঘের দখল, চাঁদাবাজি সনাতনীদের উপর হামলাকারীদের দলে কোন স্থান হবে না। মাদক ও জুয়ার ব্যাপারেও তিনি হুঁশিয়ারি করেন প্রশাসন কে।জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে ও শেখ ফরহাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ সরোয়ার হোসেন, সদস্য সচিব সরদার আব্দুল মালেক, বিএনপি নেতা শেখ হাফিজুর রহমান,গাজী আব্দুল হালিম,মোল্যা মাহবুবুর রহমান,মোল্লা কবির হোসেন,খান ইসমাইল হোসেন, হেমায়েত রশিদ খান,শেখ শাহিনুর রহমান শাহিন,অরুন কান্তি গোলদার,শেখ হেলাল উদ্দিন, শেখ শাহিনুর রহমান,শেখ মশিউর রহমান লিটন, আমিনুর রহমান মোড়ল, নিত্যানন্দ মন্ডল,অধ্যক্ষ রঞ্জন তরফদার,শেখ আঃ কাদের,মাওলানা হাফেজ মতিয়ার রহমান,সরদার বিল্লাল হোসেন, মোল্যা মশিউর রহমান,আলমগীর হোসেন, মাষ্টার আয়ুব আহমেদ, আমিরুল হালদার, সেলিম হালদার, আঃ রব আকুঞ্জি, আবুল হোসেন সরদার,শফিকুল খান, দেলোয়ার হোসেন, সায়েদুজ্জামান বাবু, মোল্লা ইকরামুল হোসেন,মোনায়েম গাজী, আহমেদ আলী ফকির,জিএম সাইকুল, পারভেজ গাজী, শাহনেওয়াজ শেখ,পিয়ারী সুলতানা,জিএম মনিরুজ্জামান সোহাগ প্রমুখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা খলিলুর রহমান।