ডেস্ক :
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি বিভিন্ন কর্মসূচি পালন করছে। এ উপলক্ষে শনিবার (৩০ মে) যশোর জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মহফিল ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান এবং দেশের উন্নয়নে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম। উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, যুবদলের আহ্বায়ক তমাল আহমেদ, সদস্য সচিব আনছারুল হক রানা, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এরপর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়। এ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।এছাড়া, শহরের বিভিন্ন এলাকায় গণভোজের আয়োজন করা হয়। শহরের দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।