মোল্লা জাহাঙ্গীর আলম // ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রূপসা উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাজপথের লড়াকু সৈনিক, বিশিষ্ট সমাজসেবক ও জনপ্রিয় মেম্বর পদপ্রার্থী মো. রাকিব শেখ।ঈদের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.)-এর কোরবানির আদর্শ আমাদের শেখায়—আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিসও ত্যাগ করা যায়। কোরবানি ও ইবাদতের মাধ্যমে আমাদের আত্মশুদ্ধি অর্জন হোক। আসুন, হিংসা-বিদ্বেষ, হানাহানি ভুলে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সমাজের সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিই। ঈদ হোক সবার জন্য সমান আনন্দের।খুলনা মহানগরী ও রূপসা উপজেলার রাজনীতিতে মো. রাকিব শেখ একটি সুপরিচিত নাম। ছাত্রজীবন থেকেই তিনি ন্যায় ও অধিকারের পক্ষে সোচ্চার। তিনি সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, রূপসা থানা ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক এবং নৈহাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়কের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে পালন করেছেন। ছাত্র রাজনীতির মাঠে তার বলিষ্ঠ ভূমিকা এলাকার শিক্ষার্থী ও তরুণ সমাজের কাছে তাকে জনপ্রিয় করে তোলে।রাজনৈতিক যোগ্যতার পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও রয়েছে তার ব্যাপক অবদান। তিনি মানবতার সেবায় নিয়োজিত ‘নেহালপুর ব্লাড ব্যাংক এন্ড ওয়েলফেয়ার সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি। এই সংস্থার মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে বিনামূল্যে রক্তদান কর্মসূচি, অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা ও জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স সেবা দিয়ে আসছেন। করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে খাদ্য ও সুরক্ষা সামগ্রী নিয়ে দাঁড়ানোয় এলাকাবাসীর কাছে তিনি ‘মানুষের বন্ধু’ হিসেবে পরিচিতি পান।এছাড়াও তিনি ‘খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস)’-এর সাংগঠনিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সংস্থার মাধ্যমে এলাকার রাস্তাঘাট সংস্কার, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান ও মাদক বিরোধী সচেতনতা কর্মসূচিতে তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করায় তৃণমূল পর্যায়ে তার গ্রহণযোগ্যতা দিন বাড়ছে।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং নৈহাটি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী হিসেবে মো. রাকিব শেখ বর্তমানে এলাকায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন। তৃণমূলের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক ও যুবসমাজ তাকে নিজেদের অধিকার আদায়ের কাণ্ডারি হিসেবে দেখছেন। পাড়া-মহল্লায় ঘুরে তিনি মানুষের সমস্যার কথা শুনছেন এবং সমাধানের আশ্বাস দিচ্ছেন।ওয়ার্ডের বাসিন্দা সেলিম খান বলেন, "রাকিব ভাই বিপদে-আপদে সবসময় পাশে থাকে। রক্ত লাগলে, হাসপাতালে নিতে হলে, রাস্তার সমস্যা হলে—সে আগে দৌড়ে আসে। এমন মানুষই আমাদের মেম্বর দরকার।" যুবকদের মাঝেও তার ব্যাপক সাড়া রয়েছে। তারা মনে করেন রাকিব শেখ নির্বাচিত হলে ওয়ার্ডের খেলাধুলা ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।জনগণের উদ্দেশ্যে রাকিব শেখ বলেন, "আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনে আমি সবসময় আপনাদের পাশে ছিলাম এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব। আমার কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই। আমার মূল লক্ষ্য আপনাদের সাথে নিয়ে আমাদের প্রিয় ৬ নং ওয়ার্ডকে একটি আধুনিক, সমৃদ্ধ, মাদকমুক্ত ও শান্তিময় ওয়ার্ড হিসেবে গড়ে তোলা।তার নির্বাচনী পরিকল্পনায় রয়েছে—ওয়ার্ডের প্রতিটি রাস্তা পাকরণ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, গরিব- মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালু, যুবকদের জন্য ক্রীড়া ও কর্মসংস্থানমূলক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, এবং সর্বোপরি মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন। তিনি বিশ্বাস করেন, জনপ্রতিনিধি মানে শাসক নয়, জনগণের খাদেম।শেষে তিনি ৬ নং ওয়ার্ডসহ সমগ্র নৈহাটি ইউনিয়ন বাসীর সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু কামনা করে আবারো সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান। ঈদ মোবারক।