কামরুল ইসলাম টেকনাফ কক্সবাজার:
আসন্ন ঈদুল আযহা কে সামনে রেখে মেম্বার প্রার্থী ঘোষনা করে ঈদ মোবারক জানিয়ে পোসৃটার লাগানোর জের কক্সবাজারের টেকনাফ উপজেলার ৬ নং ওয়ার্ড উলুচামরী কোনার পাড়া এলাকার দিলদার আহমদের ছেলে যুবদল নেতা আরমান ছিদ্দিকের বাড়ীতে ডাকাত লম্বা মিজানের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসী হামলার ঘটনা ঘটানো হয়েছে।২৫ মে দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে এঘটেছে এঘটনা।সিসিটিভির ধারণ করা ভিডিও ফুটেজ ও আরমান ছিদ্দিক কর্তৃক ঘটনা পরবর্তী সময়ে দেয়া ফেইসবুক ভিডিও ফুটেজ এবং এলাকাবাসীর বরাত দিয়ে জানাগেছে।গত কিছুদিন আগে থেকে আরমান ছিদ্দিক নিজেকে ৬ নংওয়ার্ডের একজন মেম্বার পদপ্রার্থী ঘোষণা করে ওয়ার্ড বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাতে পুরো ওয়ার্ড এলাকায় পোস্টার লাগায়। উক্ত মেম্বার প্রার্থী ঘোষণা করে পোস্টার লাগানোর জেরে তার এলাকার চিহ্নিত সন্ত্রাসী অস্ত্রবাজ ও ইয়াবাগর্ডফাদার স্থানীয় আবুল কালামের ছেলে লম্বা মিজানের নেতৃত্বে তার ভাই আজিজুর রহমান,মৃত,নাসির উদ্দিনের ছেলে আব্দুল্লাহ,, আফসার কামাল,নুরুল বশারের ছেলে নুরুল আফসার,জমির আহমদের ছেলে মোহাম্মদ ছিদ্দিক,রিদুওয়ান,আবুল কালামের ছেলে মুজিবুর রহমান, নাটমোড়াপাড়াএলাকার মৃত,সোনালীর ছেলে,মোঃ সৈয়দ হোছন,কোনার পাড়া এলাকার আবুল কালামের ছেলে মুফিজুর রহমান,আবুলমন্জুরের ছেলে রাসেল ডাকাত সহ ১০/১২ জনের সশস্ত্র সন্ত্রাসী দল অতর্কিত ভাবে আরমান ছিদ্দিকের বাড়ীর সামনে এসে বেশ কিছু রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে গেইট ও ওয়ালের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি হামলা করে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।এঘটনায় এলাকার লোকজন এই রকম ঈদের আনন্দঘন সময়েও ভয় ভীতির মধ্যে অজানা আতঙ্কে ভুগছেন। এলাকাবাসী মনে করছেন এমতাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। অন্যথায় ঈদের আনন্দ বিলীন হওয়ার সমুহ সম্ভাবনা দেখাদিয়েছে।