ডেক্স:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খুলনা-৪ আসনের তেরখাদা, রূপসা ও দিঘলিয়া উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের এক অনন্য শিক্ষা বহন করে। এই পবিত্র উৎসব ধনী-গরিব নির্বিশেষে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে এবং সমাজে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করতে উদ্বুদ্ধ করে।তিনি আরও বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা হলো আত্মশুদ্ধি ও মানবকল্যাণে নিজেকে নিবেদিত করা। ব্যক্তি ও সমাজ জীবনে হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর করে ভালোবাসা, সম্প্রীতি ও ন্যায়বোধ প্রতিষ্ঠার মধ্য দিয়েই ঈদের তাৎপর্য ফুটে ওঠে।আজিজুল বারী হেলাল তেরখাদা, রূপসা ও দিঘলিয়াবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুস্বাস্থ্য ও কল্যাণের বার্তা। একইসঙ্গে তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।