মোল্লা ইকবাল হুসাইন,দিঘলিয়া(খুলনা)প্রতিনিধিঃ
দিঘলিয়ায় এম মজিদ ডগ ইয়ার্ডে দিঘলিয়ার রাতুল স্পেশাল কোচিং কর্তৃক অবিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২৪ মে) বিকাল ৪টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম, দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিলকিস আক্তার। আরও উপস্থিত ছিলেন রাতুল স্পেশাল কোচিং এর পরিচালক মোঃ রাতুল। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ যোবায়ের হোসেন, মাহিদুর রহমান, মেহেবুব হাসানসহ সকল অবিভাবকবৃন্দ। অবিভাবক ও শিক্ষকদের মধ্যে ছাত্র ছাত্রীদের লেখা পড়ার পাশাপাশি খেলা ধুলা নিয়ে আলোচনা হয়। পরিশেষে ৬ষ্ঠ শ্রেনী হতে দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে (পরীক্ষায় যারা ১ম, ২য় ও তৃতীয় স্থান অধিকার করেছে তাদের মাঝে) পুরস্কার বিতরণ করে অনুষ্ঠান শেষ করা হয়।