
স্টাফ রিপোর্টার, খুলনা: ডুমুরিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকের মাঝে ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় আউশ ধান উৎপাদনে উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ খুলনা জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা, কৃষি সম্প্রসারণ প্রকল্প মনিটরিং কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা,এসএপিপিও মোঃ আলী হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম ও ওয়াশিংটন মন্ডল।এ সময় ১০ জন প্রান্তিক কৃষকের মাঝে আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।
