
নিজস্ব প্রতিবেদক:
খুলনার তেরখাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে অব্যাহতি প্রাপ্ত আহ্বায়ক ফিরোজ আহম্মেদের স্থায়ী বহিষ্কার এবং খুলনা জেলা ছাত্রদলের পকেট কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৪ মে) বিকেলে তেরখাদা উপজেলা ছাত্রদল ও নর্থ খুলনা কলেজ ছাত্রদলের আয়োজনে উপজেলা সদরে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি ইখড়ি কাটেঙ্গা হাই স্কুল মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। একই সঙ্গে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে খুলনা জেলা ছাত্রদলের কমিটি পুনর্গঠনের আহ্বান জানান বক্তারা।উপজেলা ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ টগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়ামিন শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ছাত্রদল নেতা ঈশান মোল্লা, রাব্বি শেখ, ইসাবুল মোল্লা, আব্দুল্লাহ শেখ, আল আমিন শিকদার, মিদুল বিশ্বাস, মুত্তাকিন মোল্লা, আকাশ সরদার, হানিফ হাওলাদার, ফুরকান আহমেদ, তমাল শিকদার, আনিছুর, আমীর আলি, রাকিব, জিহাদ, শুভ, সৈকত বিশ্বাস, নাবিল শেখ, ইমন মোল্লা, ইব্রাহিম, আলিম, তাহিদুল, শাওন, আশিক শরীফ নাইস, নয়ন, রাসেদ, রানা ও রিমেল প্রমুখ।সমাবেশ শেষে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে দাবি আদায়ের প্রত্যয় ব্যক্ত করেন।
