মোল্লা জাহাঙ্গীর আলম:
খুলনার ফুলতলা উপজেলায় ৭ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।ফুলতলা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ মে দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার পয়গ্রাম হাফরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ভিকটিম শিশুটি বাড়িতে একা থাকার সুযোগে একই এলাকার বাসিন্দা মো. সাকিব শেখ ২ তাকে দোকানে নেওয়ার কথা বলে পাশের বাগানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায় বলে মামলায় উল্লেখ করা হয়। পরে ঘটনা কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতি দেখানো হয়।ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে ফুলতলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০ এর সংশ্লিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে।ফুলতলা থানার ওসি বলেন, মামলা দায়ের পর আসামিকে গ্রেফতারে অভিযান শুরু হয়। খুলনা জেলা পুলিশ সুপারের নির্দেশে তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের সহযোগিতায় লালন শাহ সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।গ্রেফতারের পর আসামিকে ভেড়ামারা থানা থেকে ফুলতলা থানায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।শিশু নির্যাতনের এমন ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও সামাজিক সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।শিশু সুরক্ষা বিশেষজ্ঞদের মতে, শিশুদের নিরাপত্তায় পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে। একা বাড়িতে রাখা, অপরিচিত কারও সঙ্গে পাঠানো এড়িয়ে চলতে হবে।