ডেস্ক রিপোর্ট:
Astroworld foundation and আজাদী কালচারাল সেন্টারের যৌথ উদ্যোগে রিয়াদুল জান্নাহ্ হিফৃয মাদরাসায় হুসনে সউত প্রতিযোগিতা অনুষ্ঠিত।নগরীর সোনাডাঙ্গাস্ত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রিয়াদুল জান্নাহ্ হিফৃয মাদরাসায় Astroworld foundation and আজাদী কালচারাল সেন্টারের যৌথ উদ্যোগে হুসনে সউত ২০২৬ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।মাদরাসার প্রতিষ্ঠাতা ও তত্ত্বাবধায়ক বিশিষ্ট আলেমদ্বীন মুফাসৃসিরে কোরআন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী মুহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং অএ মাদরাসার হিফৃয বিভাগের প্রধান শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্বারী হাফেজ মুহাম্মদ আয়াতুল্লাহ খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড খুলনার সাবেক ডিজিএম আলহাজ্ব এ এম ফরহাদ হোসেন। প্রধান আলোচক ছিলেন আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন।বিশেষ অতিথি ছিলেন আজাদী কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ফয়জুল্লাহ ইকবাল সাকিল,অ্যাস্টাওয়াল্ড ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মোঃ শাহারিয়ার,ও সংগঠনের নির্বাহী সদস্য শুভ সিফাত প্রমুখ।এছাড়াও বিচারকের দায়িত্ব পালন করছেন হাফেজ মাওলানা মোঃ জাকির হোসেন, হাফেজ ক্বারী হাসানুজ্জামান সিদ্দিকী, হাফেজ ক্বারী শাজাহান বাদশা রনি।হুসনে সউত প্রতিযোগিতা - ২০২৬ এ ১ম স্থান অধিকার করেছে হাফেজ কে এম আবদুল্লাহ ২য় স্থান অধিকার করেছে হাফেজ তুরজাউন ইসলাম তাসিন ৩য় স্থান অধিকার করেছে হাফেজ মোঃ আবু সুফিয়ানউক্ত হুসনে সউত অনুষ্ঠানে মাদরাসার ছাত্র এবং শিক্ষকদের এক মিলন মেলায় পরিণত হয়েছে,ছাএ শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে অনেক আনন্দ উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে এই অনুষ্ঠানে।অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়,সহ সকল অংশ গ্রহণ কারিকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা সার্টিফিকেট দেওয়া হয়েছে।