পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
"সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে কেশবপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে কেশবপুরের আল-আমিক মডেল একাডেমির শ্রেণীকক্ষে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এফসিডিও’র অর্থায়নে এবং The Hunger Project Bangladesh-এর এমআইপিএস প্রকল্পের আওতায় আয়োজিত এ সভায় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সম্প্রীতি রক্ষা ও আসন্ন স্থানীয় নির্বাচনকালীন সহিংসতা প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব গ্রহণ করা হয়।শুক্রবার (২২ মে-২৬) বিকেলে উপজেলার বিএনপির সহ-সভাপতি কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা-এর সভাপতিত্বে এবং গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পিস অ্যাম্বাসেডর সুপ্রভাত কুমার বসু-এর সঞ্চালনায় সভায় স্থানীয় প্রেক্ষাপট বিশ্লেষণ, পূর্ববর্তী সভার সিদ্ধান্ত পাঠ ও অর্জনসমূহ উপস্থাপন করেন, সমন্বয়কারী মুনছুর আলী। বক্তারা আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও নির্বাচন-পরবর্তী সময়ে সহিংসতা প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানান এবং সম্প্রীতি রক্ষায় একটি নির্দিষ্ট কমিটি গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।পিস অ্যাম্বাসেডর ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রীতি চর্চার লক্ষ্যে কমিটি গঠনের প্রস্তাব দেন। কেশবপুর পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন কুরবানির নিয়ম-কানুন, সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো এবং ইউনিয়নভিত্তিক সহিংসতা—যেমন জমি ও ঘের দখল, গাছ কেটে নেওয়া ও নারী নির্যাতনের ঘটনা প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।কেশবপুর বেসরকারি সংস্থা ওয়ার্ডের পরিচালক ও খেলাঘর আসর কেশবপুরের সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলী নির্বাচনকালীন সময়ে গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে ১১টি ইউনিয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের সুপারিশ করেন।ইউপি সদস্য নাজমা সুলতানা ঈদুল আজহা উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নির্বাচনকালীন করণীয় বিষয়ে বক্তব্য দেন। ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আজিজ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। বালিয়াডাঙ্গা আলআরাফা জামে মসজিদের খতিব ও ধর্মীয় আলোচক হাফেজ মাওলানা হাফিজুর রহমান, মসজিদের খুতবায় সহিংসতা নিরসন ও সামাজিক শান্তি প্রতিষ্ঠার বিষয়ে বক্তব্য রাখেন।সিএসও কোয়ালিশনের সভাপতি ও পিস অ্যাম্বাসেডর সুফিয়া পারভীন শিখা সাম্প্রতিক শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনায় মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের প্রস্তাব করেন।পিএফজির সদস্য ও রাজনগর-বাকাবর্শি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার কুন্ডু পূর্ববর্তী নির্বাচনে শান্তিপূর্ণ কর্মকাণ্ডের উদাহরণ তুলে ধরে ইউনিয়ন ভিত্তিক শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও নেতৃস্থানীয়দের সম্পৃক্ত করে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে চুরি ও ডাকাতি প্রতিরোধে সামাজিক উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন। বাংলাদেশ দলিত পরিষদের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল দাস ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা সভা আয়োজনের আহ্বান জানান। উপজেলা খ্রীষ্টিয়ান এসোসিয়েশনের সভাপতি লুইস বিশ্বাস লুইচ বিশ্বাস ধর্মীয় অনুশাসনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।সভাপতির বক্তব্যে অধ্যাপক আলাউদ্দীন আলা বলেন, “ভালো ও যোগ্য মানুষকে ভোট দেওয়ার বিষয়ে মাঠপর্যায়ে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে হবে।” তিনি সম্প্রীতি রক্ষায় পিএফজির করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং সাম্প্রতিক সহিংসতা নিরসনে তার গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।সভায় স্থানীয় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।