ডেস্ক :
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার মনোনীত দিনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।শুক্রবার (২২ মে) এএনআই নিউজের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও ভারতের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, সীমান্ত নিরাপত্তা এবং সামরিক বাহিনীগুলোর পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে।ভারতীয় সেনাবাহিনীর অতিরিক্ত জনসংযোগ পরিদপ্তর (এডিজিপিআই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে যাওয়া দীনেশ ত্রিবেদী সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পায়।প্রতিবেদনে বলা হয়, ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান কূটনৈতিক ও কৌশলগত যোগাযোগের অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে সীমান্ত সমন্বয় ও আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেয়েছে।