মোল্লা জাহাঙ্গীর আলম // শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির স্লোগানে খুলনা রেঞ্জে ‘সেবার ব্রতে চাকরি’ স্লোগান নিয়ে ক্যাডেট সাব- ইন্সপেক্টর এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা পুলিশ, খুলনা। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী *২৭ মে ২০২৬* পর্যন্ত।প্রাথমিক বাছাই পর্বে *শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test* অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা *১৮, ১৯ ও ২০ জুন সকাল ৮টায়* খুলনার শিরোমনির পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হবে।পরবর্তী ধাপে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা, কম্পিউটার দক্ষতা পরীক্ষা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে। এসব পরীক্ষার সময়সূচি ও অন্যান্য তথ্য বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট *www.police.gov.bd* এবং ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা হবে। এছাড়া প্রার্থীদের আবেদনে উল্লিখিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।জেলা পুলিশ, খুলনার পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেন ও মিথ্যা তথ্য প্রদান করলে প্রার্থিতা বাতিলসহ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীদের পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজ নিয়মিত অনুসরণ করার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।