সাব্বির আহমেদ,স্টাফ রিপোর্টার মাদারীপুর: মাদারীপুরের শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে সিয়াম হাওলাদার (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) সন্ধ্যায় শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের খালেক ফকির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সিয়াম হাওলাদার শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর গ্রামের হারুণ হাওলাদারের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সিয়াম মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি থেকে কুতুবপুরের দিকে যাচ্ছিলেন। পথে খালেক ফকির বাজার এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ভ্যানের ওপর উঠে যান। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানা এর পরিদর্শক মঞ্জুরুল মোর্শেদ।