স্টাফ রিপোর্টার, খুলনা: ডুমুরিয়ায় শিল্পী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কৃষিবিদ বৃক্ষপ্রেমী সঙ্গীতগুরু রবীন মল্লিকের দ্বিতীয় স্মরণসভা পালিত হয়েছে। এ উপলক্ষে ব্যাপক পরিসরে গুণী সংবর্ধনা, প্রাসঙ্গিক আলোচনা ও আত্মনিবেদিত সঙ্গীতাঞ্জলীর আয়োজন করেন শিল্পী কল্যাণ পরিষদ।প্রতিবছরের ন্যায় এবারও গতকাল শনিবার বিকেলে শলুয়া রাঁধা গোবিন্দ মন্দির মিলানায়তনে আয়োজিত স্মরণসভায় সভাপতি করেন শিল্পী কল্যাণ পরিষদের সভাপতি প্রফেসর ড. সন্দীপক মল্লিক। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন শিল্পী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক লিটন কুমার ঢালী। ব্যাপক উপস্থিতি ও আড়ম্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট খুলনার পরিচালক প্রফেসর ড. এম আমানুল্লাহ (ইবাইস আমান)। তিনি তার বক্তব্যে বলেন সঙ্গীত জগত ও বৃক্ষ রোপণে রবীন মল্লিক যে অবদান রেখে গেছেন তা সারা জীবন মানুষ মনে রাখবে। তিনি সঙ্গীতের মহারাজ ও অসাধারণ একজন বৃক্ষপ্রেমী ছিলেন। প্রধান আলোচক ছিলেন সোনামূখ স্মার্ট একাডেমির প্রতিষ্ঠাতা এ এম কামরুল ইসলাম। আলোকিত অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল ও পূণ্যময় অতিথি ছিলেন সঙ্গীত সারথী রবীন্দ্রনাথ বসাক। বক্তব্য দেন প্রাণকৃষ্ণ বিশ্বাস, চিত্রা বিশ্বাস শশাঙ্ক শেখর ঢালী ,গৌরঙ্গ বিশ্বাস,এম জাহের ডাবলু, হিমাংশু মন্ডল,সহ অনেকে। সভাশেষে গুনীদের সংবর্ধনা প্রদান ও নব্য সঙ্গীত রাজ লিটন কুমার ঢালীর পরিচালনা ও পরিবেশনায় রবীন মল্লিক রচিত সুর-ছন্দে সঙ্গীত পরিবেশিত হয়।