নিজস্ব প্রতিবেদক: পদ্মার এই পারে দক্ষিণ বঙ্গের সবচেয়ে ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় কলেজ সরকারি বিএল কলেজ। কলেজে ছাত্র ছাত্রীদের যাতায়াতের জন্য ডুমুরিয়া উপজেলার শোলাগাতিয়া ব্রীজ ও খর্নিয়া ব্রীজ পর্যন্ত প্রতি কর্মদিবসে পরিবহন সার্ভিস চালু আছে। ঐ গাড়ি দুই টিতে সাধারণত চুকনগর কেশবপুর,তালা,পাটকেলঘাটা,কপিলমুনি পাইকগাছা, মনিরামপুর এলাকার শত শত ছাত্র ছাত্রী যাতায়াত। সমস্যা হলো ঐ সমস্ত ছেলে মেয়েদের চুকনগর এসে অন্য গাড়ি তে উঠে শোলগাতিয়া বা খর্নিয়া যেয়ে তার পর কলেজ গাড়ি তে উঠতে হয়।অতিরিক্ত অর্থ খরচের পাশাপাশি প্রায়ই সময়মত পৌঁছাতে না পারার কারণে কলেজ গাড়ি ফেল করে।যে কারণে গুরুত্বপূর্ণ পরীক্ষা ও ক্লাস মিস করে।যে কারণে ছাত্র ছাত্রী ও অভিভাবক দের দাবি মাত্র ৫ কিলোমিটার দূরে চুকনগর বাসস্ট্যান্ড পর্যন্ত গাড়ি দুটো আসলে ছাত্র ছাত্রীদের আর্থিক সাশ্রয় ও ভোগান্তি দূর হয়।এব্যাপারে অধ্যক্ষসহ পরিবহন সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বদয় দৃষ্টি আকর্ষণ করছি।