নিজস্ব প্রতিবেদক: কেএমপি'র হরিণটানা থানার একটি আভিযানিক টিম হরিণটানা থানাধীন জিরোপয়েন্ট মোড়স্থ ওয়ালটন মিনিস্টার শোরুমের সামনে পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট করা কালীন ১৫/০৫/২০২৬ খ্রিঃ ০৮.৪০ ঘটিকায় আসামী মোঃ মুজাহিদুল হোসেন (২৬), পিতা-মোঃ এনামুল সরদার, মাতা-তানজিলা বেগম, সাং-বেউলা মোড়লপাড়া, ০৭ নং ওয়ার্ড, ০২ নং বুধহাটা ইউনিয়ন, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা এর হেফাজত হইতে ৪৫(পয়তাল্লিশ) বোতল কোডিন ফসফেট যুক্ত FAIRDYL সহ হাতে নাতে ধৃত করেন। এই সংক্রান্তে হরিণটানা থানার মামলা নং-০৩, তাং-১৫/০৫/২০২৬ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ১৪(খ) রুজু করা হয়েছে।