নিজস্ব প্রতিবেদক: পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে “খ” গ্রুপে সারা দেশে তৃতীয় স্থান অর্জন করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।আজ ১২ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত আইজি’জ ব্যাজ, শীল্ড প্যারেড, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার পুরস্কার প্রদান অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির মহোদয়ের নিকট থেকে কেএমপি’র পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেন সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতে কেএমপি’র সকল সদস্যদের পেশাদারিত্ব, দক্ষতা ও নিরলস প্রচেষ্টার ফলেই এ গৌরবোজ্জ্বল অর্জন সম্ভব হয়েছে।এ অর্জনের জন্য মাননীয় আইজিপি মহোদয় কেএমপি’র সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন এবং ভবিষ্যতেও জনসেবায় আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।