নিজস্ব প্রতিবেদক: পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে অদ্য ১০ মে/২৬ খ্রি. দুপুরে কেএমপি পুলিশ লাইন্সে প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রীতিভোজে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স, অতিঃ দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার) পুলিশ সদস্যদের সাথে প্রীতিভোজে অংশগ্রহণ করেন এবং নিজ হাতে খাবার তুলে দেন। প্রীতিভোজে অফিসার ও ফোর্সের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সকলের মধ্যে এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।এ সময় কেএমপি'র ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব এম, এম শাকিলুজ্জামান; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম-সহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।